নোয়াখালীতে মুক্তিযোদ্ধা পরিবারের বড়ী জবর দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

নোয়াখালী সদরের বিনোদপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারের বাড়ী জবর দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ এবং সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধা পরিবার। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও বিনোদপুর ইউপি মহিলা মেম্বার রাশেদা আক্তার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।
ইউপি মেম্বার ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, তারা একটি মুক্তিযোদ্ধা পরিবার। মুক্তিযোদ্ধার পিতা হাসমত উল্যা ওয়ারিশ ও খরিদ সূত্রে মালিক ও দখলে বিনোদপুরে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছে এই পরিবারটি। সম্প্রতি একটি প্রভাবশালী মহল এই বাড়িঘর দখলের চেষ্টা করছে এবং তাদেরকে মামলা দিয়ে হয়রানি করছে বলে তারা অভিযোগ করেন। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Comments
নুরুন্নবী নবীন
ধন্যবাদ চ্যানেল কাজী এগ্রো টিভিকে
Add a comment: