নোয়াখালীতে মিথ্যে মামলা-হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

নোয়াখালী সদর উপজেলার ৫নং বিনোদনপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের এক ইউপি সদস্য ক্ষমতার প্রভাব খাটিয়ে ও মুক্তিযোদ্ধা পরিবারের নাম ভাঙিয়ে 'আল আমিন শিল্প গোষ্ঠী'র সাবেক ব্যবস্থাপনা পরিচালক মরহুম আনোয়ার মীর্জার বিনোদপুর মৌজার মালিকানা ও লীজকৃত ভূমি জোর পূর্বক দখলের জন্য মিথ্যে ও ভূয়া তথ্য উপস্থাপন করে মামলা ও হয়রানির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালীর মাইজদী বাজার আল-আমিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়। আল-আমিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবার, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক মামলা মোকদ্দমা দায়ের করে সামাজিক ভাবে হেয়-প্রতিপন্ন করে সম্মান ক্ষুন্ন করার অপচেষ্টা করছে।
সংবাদ সম্মেলন এর মাধ্যমে বলেন, আমাদের বিরুদ্ধে ভূয়া ও কাল্পনিক তথ্যের ভিত্তিতে করা সম্মানহানীকর সংবাদ পরিবেশন ও মামলা প্রত্যাহার করার জোর দাবী জানাচ্ছি। সেই সাথে জেলা প্রশাসন ও পুলিশ প্রশানের দৃষ্টি আকর্ষণ করছি। ভূয়া ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনার দায়ে কোম্পানির পক্ষ থেকে দেশের প্রচলিত আইনের বিধান মতে মানহানির মামলা সহ সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে বাধ্য হবেন বলে জানান তারা।

Comments
Nobin
Thanks
Add a comment: