নোয়াখালীতে বঙ্গবন্ধু টি-টেন আন্ত:বিভাগ মাস ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজে মাঠে বেলুন ও কবুতর উড়িয়ে বঙ্গবন্ধু টি-টেন আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের মাস ব্যাপি ক্রিকেট খেলা উদ্বোধন করেন বেগমগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন।
শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সফিকুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মনজুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ উপাধাক্ষ্য প্রফেসর আবু তাহের খান।
উদ্বোধনী খেলায় বিজ্ঞান বিভাগ ৫ উইকেটে ব্যবসায়ী বিভাগকে পরাজিত করে। টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে।

Comments
Nobin
Thanks
Add a comment: