নোয়াখালীতে প্রবাসীর জায়গা দখল,হামলা এবং হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালী চাটখিল খিলপাড়ার শীর্ষ সন্ত্রাসী সাইফুল বাহিনী কর্তৃক প্রবাসীর খতিয়ানভুক্ত জমি দখল, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকি এবং মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।
জেলা শহরের একটি অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী মফিজ উল্যাহ বলেন, আমি রেমিটেন্স যোদ্ধা। বিগত ২৮ বছর ধরে প্রবাসে অবস্থান করছি।
গত কয়েক দিন আগে আমি চাটখিল থানায় যাওয়ার পথে ছয়ানী টগবা মাঝের ভূঁইয়া বাড়ীর সামনে সাইফুল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার উপর হামলা করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থালে আসলে, সে অস্ত্র রেখে পালিয়ে যায়। খিলপাড়ার শীর্ষ সন্ত্রাসী সাইফুল বাহিনী ২টি মামলার সে ওয়ারেন্ট ভুক্ত আসামী।
উক্ত ঘটনায় সন্ত্রাসী দিয়ে পরিবারের সদস্যদের হত্যার হুমকি প্রদান এবং বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করে তদন্ত পূবর্ক আইন গত ব্যবস্থা গ্রহন করার অনুরোধ করেন ভুক্তভোগী মফিজ উল্যাহ।

Comments
নুরুন্নবী নবীন
Thanks
Add a comment: