নোয়াখালীতে প্রবাসীর কাছে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে হামলা, ভাংচুর, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মোটুবি গ্রামে কুয়েত প্রবাসী পরিবারের কাছে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে হামলা, ভাংচুর ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আতংকিত পরিবার।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে বলা হয়, কুয়েত প্রবাসী জাকির হোসেন নতুন করে দালানঘর নির্মান করতে গেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী নিজাম উদ্দিন দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় বসতঘর ভাংচুর করে জাকিরকে মারধর করে। গেল কয়েকদিনে কয়েক দফা হামলা ও ভাংচুরের ফলে বর্তমানে বাড়ির প্রধান ফটকে তালা দিয়ে বাড়িতে চরম আতংকে দিন কাটাচ্ছে প্রবাসীর পরিবার।
এ ঘটনায় সোনাইমুড়ি থানায় মামলা না নেয়ায় প্রবাসী জাকির হোসেনের মা ঝর্ণা বেগম বাদি হয়ে নিজাম উদ্দিনকে প্রধান আসামী করে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামী করে কোর্টে মামলা করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবারটি দ্রুত আসামীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ।

Comments
No comments
Add a comment: