নোয়াখালীতে প্রগতি লাইফ ইন্সুইরেন্স " আইপিএল শাপলা'র" উন্নয়ন সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে প্রগতি লাইফ ইন্সুইরেন্স লিমিটেড এর নতুন প্রকল্প আইপিএল শাপলার উন্নয়ন সভা ২০২৩ চৌমুহনী পৌর অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির জিএম এইচআর আবদুল গফুর রাজু ও এজিএম নাজিম উদ্দিন মুরাদ এর যৌথ সঞ্চালনায় এবং শাপলা প্রকল্পের প্রজেক্ট ইনচার্জ ও কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম এ কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপমহাদেশের বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব, প্রগতি লাইফ ইন্সুইরেন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা জালালুল আজিম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ, সংগঠনের প্রধান ও কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলমগীর হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ৫টি সংগঠনের সংগঠন প্রধান আবদুল গফুর রাজু, সুলতান মাহমুদ মিলন, কাজী মোহাম্মদ মহসিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ জাকির হোসেন এবং সংগঠনের প্রায় পাঁচ শতাধিক কর্মী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জালালুল আজিম বলেন, দেশের বীমা শিল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে গ্রাহকের কল্যাণ সাধন করে এগিয়ে যাচ্ছে প্রগতি লাইফ ইন্সুইরেন্স লিমিটেড। ২০২২ সালে এটি "এশিয়া'স বেষ্ট কোম্পানি অব দ্যা ইয়ার এওয়ার্ড ২০২২ এ ভূষিত হয়েছে। তার ধারাবাহিকতায় আই পি এল এর ৭টি প্রজেক্ট কে পরিবর্তন করে ১৪টি প্রজেক্টে রুপান্তরিত করা হয়েছে। শাপলা প্রজেক্ট ইনচার্জ এম এ কাদের বলেন, ১৪টি প্রকল্পের মধ্যে নাম্বার ওয়ান প্রকল্প হিসেবে আত্মপ্রকাশ করবে শাপলা প্রকল্প।

Comments
নবীন
ধন্যবাদ
Add a comment: