নোয়াখালীতে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত- ২।

নুরুন্নবী নবীন, নোয়াখালী প্রতিনিধি
রবিবার, ০৯ এপ্রিল ২০২৩



নোয়াখালীতে মাইজদী-চৌমুহনী সড়কের মাইজদী বাজার এলাকায় দ্রুতগতির একটি পিকআপভ্যান চাপায় জুয়েল সাহা (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী শ্যামল সাহা (৩২) ও পথচারী কেয়া বেগম (৩৪) গুরুত্বর আহত হয়েছেন।

শনিবার মাইজদী বাজার গ্রীণ হল কমিউনিটি সেন্টারের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত জুয়েল সাহা নোয়াখালী পৌর এলাকার মাস্টার পাড়ার দিলীপ সাহার ছেলে, তিনি একটি কোম্পানীতে স্টোরকিপার হিসেবে কর্মরত ছিলেন। আহত শ্যামল সাহা মাস্টার পাড়া এলাকার বাসিন্দা, তিনি নোয়াখালী সরকারি কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছেন।

Advertisement
স্থানীয় সূত্রে জানা যায় , নিজ বাসা থেকে মোটরসাইকেল যোগে বন্ধু শ্যামলকে নিয়ে নিজ কর্মস্থল দত্তবাড়ির মোড় এলাকায় যাচ্ছিলেন জুয়েল। পথে তাদের মোটরসাইকেলটি মাইজদী বাজার গ্রীণ হলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি পিকআপ ভ্যান উল্টে গিয়ে তাদের মোটরসাইকেলকে চাপা দিলে তারা গুরুত্বর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে তাদের দু’জনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যায় জুয়েল।

স্থানীয়রা জানান, গ্রীণ হলের সামনে সড়কের পশ্চিম পাশ থেকে একটি অটোরিকশার সামনে দিয়ে হেঁটে সড়ক পার হচ্ছিলেন কেয়া বেগম নামের এক নারী। এসময় অটোরিকশার পিছনে থাকা পিকআপভ্যানটি অটোরিকশাকে অতিক্রম করে সামনে যাওয়ার চেষ্টা করলে কেয়া বেগম পিকআপের সামনে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়কের বিপরীত পাশে থাকা মোটরসাইকেল ও কেয়া বেমগকে চাপা দেয় গাড়িটি। এতে জুয়েল, শ্যামল ও কেয়া বেগম পিকআপ চাপায় গুরুত্বর আহত হন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন , মোটরসাইকেল আরোহী জুয়েল সাহাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে বলে আমরা শুনেছি। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন