নোয়াখালীতে নির্বাচনের জের ধরে প্রতিপক্ষের বসতবাড়ীতে সন্ত্রাসী হামলা

নোয়াখালী সদরের দক্ষিণ শরীফপুর গ্রামে ইউপি মেম্বার প্রার্থীর নির্বাচনের জের ধরে সুরাজ ও রিপনের নের্তৃত্বে সন্ত্রাসীরা ইউসুফ মিয়ার বসতবাড়ীতে সন্ত্রাসী হামলা ভাঙচুর করেছে। এ সময় মহিলা সহ ৪ জন আহত হয়েছে এবং বসত ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করেছে।
এদিকে আহত অবস্থায় বৃহস্পতিবার মোঃ ইউসুফ মিয়া (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৩৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা ও স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতা ও নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থী সলিমের সমর্থক সুরাজ ও রিপন মোবাইলে আহতের ছেলে নুর নবী আরজুকে নির্বাচন নিয়ে হুমকি দেয়। এক পর্যায়ে ঘটনার দিন বাড়িতে এসে হামলা ভাঙচুর, লুটপাট ও মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করে।
সুধারাম থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ঘটনায় সুধারাম থানায় মামলা হয়েছে। সুধারাম এসআই কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর নোয়াখালী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

Comments
Nobin
Thanks
Add a comment: