নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে তারুণ্যের সংলাপ

নুরুন্নবী নবীন, নোয়াখালী জেলা প্রতিনিধি।
শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২



নোয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন দেড় শতাধিক তরুণ তরুণী। চোখের সামনে কাউকে নির্যাতনের শিকার হতে দেখলে চুপ করে না থাকারও শপথ নেন তারা।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে প্রচারের অংশ হিসেবে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক-প্রান ও একশানএইড বাংলাদেশসহ জেলার বিভিন্ন উন্নয়ন সংগঠনের আয়োজনে ‘প্রজন্ম সংলাপ’ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শপথ গ্রহণের আয়োজন করা হয়। নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সংলাপে এনআরডিএস, গান্ধী আশ্রম ট্রাস্ট, বন্ধন, নিজেরা করি, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, এইচএসবিও, ধ্রুবতারা, নোয়াখালী ও রয়েল ইকোনোমিক্স ক্লাবের তরুণ সদস্যরা সংলাপে অংশ নেয়। সংলাপের শুরুতে পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক-প্রাণের নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ নোয়াখালীতে যৌন হয়রানি বিষয়ক একটি জরিপ তুলে ধরেন।

নুরুল আলম মাসুদ বলেন, যৌন হয়রানির মতো একটি অপরাধ সংগঠনের পেছনে অন্যতম কারণ হচ্ছে অপরাধকে অপরাধ হিসেবে চিহ্নিত করতে না পারা। উত্যক্তকারী পুরুষ যেমন মনে করে এটি কোনো অপরাধ নয়, তেমনি নারীদের আনেকাংশও এই ধরণের অগ্রহণযোগ্য আচরণকে অপরাধ হিসেবে চেনেন না। ফলে অনেক সময় দেখা যায় নারীরা হয়রানি শিকার হবার জন্য নিজেরাই নিজেদেরকে দায়ী করছেন।

নুরুল আলম মাসুদ আরও বলেন, বিগত কয়েক মাসে নোয়াখালী এমন যৌন হয়রানি থেকে শারীরিক আক্রমণ, প্রতিবাদকারীর উপর হামলা, ধর্ষণ এমনকি খুনের মতো ঘটনা ঘটেছে।

জরিপে নারীরা অংশগ্রহণ করেছেন। জরিপে অংশগ্রহণকারী নারীদের ৫৭ শতাংশ মনে করেন নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা আশংকাজনক হারে বেড়েছে। প্রায় ১৮ শতাংশ নারীর মতে সহিংসতা একটু বৃদ্ধি পেয়েছে। ১৫ শতাংশ নারী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ৮৭.৫ শতাংশ অংশগ্রহকারী জানিয়েছেন, নারীর প্রতি সহিংসতার বিষয়টি গুরুতর এর প্রতিকারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

Advertisement
সংলাপে অংশগ্রহণকারীরা বলেন, যৌন হয়রানি বাংলাদেশের বহুল আলোচিত বিষয় এবং উল্লেখযোগ্য সামাজিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০২ অনুযায়ী ইভটিজিং বা যৌন হয়রানি ফৌজদারি বা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কোথাও যেন হয়রানির হাত থেকে নারীদের নিস্তার নেই। ফলাফলস্বরূপ নারীদের মধ্যে উত্ত্যক্ত হবার এক ধরণের ভয় কাজ করে যা তাদের সুস্থ স্বাভাবিক মানসিক বিকাশ, সৃজনশীলতা, সম্ভাবনা ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। যৌন হয়রানির শিকার হয়ে অনেক মেয়ে শিক্ষালন থেকে ঝরে পড়ছেন, বাল্যবিয়ের শিকার হচ্ছেন, ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিচ্ছেন এমনকি আত্মহনন বেড়ে চলেছে। আবার এই ধরণের ঘটনার প্রতিবাদ করলেও হামলার শিকার হচ্ছেন অনেক নারী, বা তাদের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন। নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গী থেকেই মূলত উত্যক্ত করা বা যৌন হয়রানির সূত্রপাত ঘটে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ নানান উদ্যোগ গ্রহণ করেছেন। ঘটনার সংশ্লিষ্ট পুলিশের ফোন নম্বর না থাকলেও  জাতীয় ভাবে ৯৯৯ সেবা রয়েছে। নোয়াখালীতে ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে বিভিন্ন সভা সমাবেশ করছি। মানুষকে বুঝাচ্ছি। কোনো অভিযোগ পেলে সাথে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।  নারী নির্যাতন কমাতে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সমাজে বিভিন্ন কুসংস্কার রয়েছে, সেগুলোর পরিবর্তন করতে হবে।

সংলাপে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের জাতীয় প্রোগ্রাম অফিসার জেফারসন চাকমা, উন্নয়ন সংস্থা এনআরডিএস এর প্রধান নির্বাহী আবদুল আউয়াল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক ফারিয়ান তাহরিম, আফ্রিদা জিননুরাইন উর্বী, আবু নাছের মঞ্জু, ইউএনএফপিএ এর নোয়াখালীর ফিল্ড অফিসার ডা. সাদিয়া সামরিন হৃদি, ট্রান জেন্ডার অধিকার কর্মী সামসুল ইসলাম পলক, একশনএইডের প্রোগ্রাম অফিসার সাইয়েদা আক্তার, প্রমুখ বক্তব্য রাখেন।

Comments

নুরুন্নবী নবীন

ধন্যবাদ কাজী এগ্রো টিভি কে

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন