নোয়াখালীতে তাহিয়া মটরস এর উদ্বোধন করেন ৩ আসনের সংসদ আলহাজ্ব মামুনুর রশীদ কিরন।

বর্তমান সময়ের সকল আধুনিক মোটর সাইকেল এবং সাটিফাইড হেলমেট সহ বিভিন্ন পার্টস নিয়ে নোয়াখালী চৌমুহনীতে তাহিয়া মটরস শো-রুমের উদ্বোধন করেন নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন। ।
সন্ধ্যায় চৌমুহনী পৌরসভার উত্তর পাশে তাহিয়া মটরস এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম এর পরিচালনায় ফিতা ও কেক কেটে তাহিয়া মটরস শো-রুম এর শুভ উদ্বোধন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সিরাজুল ইসলাম স্বপন, চৌমুহনীর বিশিষ্ট ব্যবসায়ী কাজী মনসুরুল আমীন শাহীন, প্রিমিয়ার ব্যাংক চৌমুহনী ব্রাঞ্চের ম্যানেজার রাজীব আহমেদ। এছাড়াও চৌমুহনীর ব্যবসায়ীবৃন্দ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশীদ কিরন এমপি বলেন, জাহাঙ্গীর আলম চৌমুহনীর একজন সফল ব্যবসায়ী। তাহিয়া মটরস শো-রুম এর মাধ্যমে বৃহত্তর নোয়াখালীর মানুষ আধুনিক সকল প্রকার আপডেট বাইক এখানে পাবে। আমি প্রতিষ্ঠানটির সফলতা কামনা করছি।
এদিকে তাহিয়া মটরস এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, বৃহত্তর নোয়াখালীবাসীর কথা চিন্তা করে বর্তমান সময়ের আপডেট সকল বাইক এবং ভালো ও উন্নতমানের সকল হেলমেট সহ বাইকের যন্ত্রাংশ নিয়ে আমাদের তাহিয়া মটরস এর যাত্রা শুরু হয়েছে।
উদ্বোধন উপলক্ষে তাহিয়া মটরস শো-রুমে কাষ্টমারদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা সহ নানা অফার রয়েছে।

Comments
Nobin
Thanks
Add a comment: