নোয়াখালীতে জেলা বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায় ও জনগণের জানমালের নিরাপত্তাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ নোয়াখালী গড়ার লক্ষে “ঐক্য ও সম্প্রীতি সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
বিকালে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত মাইজদী শহরের প্রধান সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাক্ষা চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান।
তিনি বলেন, এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখে ছিল। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান ।
এসময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এড. আবদুর রহমান, জেলা জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।


Comments
No comments
Add a comment: