নোয়াখালীতে খ্রীষ্টান ধর্মালম্বীদের ধর্মীয় বড় দিনের উৎসব পালিত

নোয়াখালীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ব্যাপক উদ্দীপনা ও প্রার্থনার মধ্যে দিয়ে নোয়াখালী সদর উপজেলার সোনাপুরে উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার চলে গির্জায় ধর্মীয় প্রার্থনা। নোয়াখালী ছাড়াও ঢাকা চট্টগ্রাম থেকে তাদের ধর্মীয় ভক্তরা এই অনুষ্ঠানে যোগ দেন।
সোনাপুরের লুর্দের রানী ধর্মপল্লীর গির্জায় প্রার্থনা শেষে তারা আনন্দ উৎসব, মৃতদের কবরস্থানে মোমবাতি জালিয়ে প্রার্থনা করেন। পরে নিজ নিজ বাড়িতে গিয়ে আনন্দ উৎসব উদযাপন করেন।
এর আগে শনিবার রাতে যিশু খ্রিস্টের জন্মদিনের নাটকের মধ্য দিয়ে রাতভর অনুষ্ঠান ও প্রার্থনা করে। রাত ১১টায় মিশা (প্রার্থনা) ও রাতভর নানা অনুষ্ঠান চলে। এছাড়া সদরের আরও ২টি জায়গায় বড়দিন উদযাপন করা হয়েছে।
খ্রিস্টান ধর্মাবলম্বীরা জানান, গত ২ বছর করোনার কারণে সীমিতভাবে উদযাপন করা হয়েছে। কিন্তু এবার র্যাব, পুলিশের উপস্থিতিতে ব্যাপক উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বড়দিন। এজন্য সবাই খুশি।

Comments
Nobin
Thanks
Add a comment: