নোয়াখালীতে ক্যাবল অপারেটর সমিতির সাবেক সভাপতি ডিস বাবরের মৃত্যু, জানাযা শেষে দাফন সম্পন্ন।

নোয়াখালী জেলা শহর মাইজদীর গত দুই দশকের ক্যাবল অপারেটর (ডিস ব্যবসায়ী) জেলা ডিস ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি শহিদ উদ্দিন বাবর (৪৮) এর মৃত্যু হয়েছে। দীঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার রাত দেড়টায় হাউজিংস্থ বাসায় ইন্তেকাল করেন তিনি। ইন্না-লিল্লাহ -----রাজিউন।
এদিকে বুধবার সকাল ১১ টায় জেলা শহরের কোট মসজিদ ঈদগাহ মাঠে ১ম জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাযায়, নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শহিদ উল্যাহ খান সোহেল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। গত দুই দশক ধরে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন এলাকায় ক্যাবল ব্যাবসায়ী হিসেবে সুনাম অক্ষুন্ন রেখে কাজ করেছেন তিনি।
তার অকাল মৃত্যুতে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী মিডিয়া ভিশনের সভাপতি মঞ্জুরুল হক স্বপন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ, আকবর হোসেন সোহাগ, ও কাজী এগ্রো টিভির নোয়াখালী প্রতিনিধি নুরুন্নবী নবীন সহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ গভীর শোক প্রকাশ করেন। বাদ জোহর তৃতীয় জানাজা শেষে সদরের দাদপুরে তার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে । মৃত্যুকালে স্ত্রী ও ২ মেয়ে সহ অসংখ্য স্বজন, গুনগ্রাহী ও বন্ধু বান্ধব রেখে যান তিনি।

Comments
নুরুন্নবী নবীন
ধন্যবাদ
Add a comment: