নোয়াখালীতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্যের মুক্তির দাবীতে মানববন্ধন

ষড়যন্ত্রমূলক মামলায় কারাবন্দি জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদের মুক্তির দাবীতে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সড়কে জাতীয়তাবাদী নোয়াখালী জেলা বিএনপির মহিলা দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
প্রায় আধাঘন্টা ব্যাপী মানবন্ধন শেষে সড়কে বিক্ষোভ করে তারা। জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শাহনাজ পারভিন ওরফে ভিপি শাহনাজের সভাপত্তিত্বে মানবন্ধনে প্রধù4;ন অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, সদর উপজেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক পারভিন আক্তারসহ প্রমূখ।

বক্তাগন অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা থেকে কেন্দ্রীয় সাধার সম্পাদকের মুক্তির দাবী জানান, নচেৎ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

Comments
Nobin
Thanks
Add a comment: