নোয়াখালীতে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

নোয়াখালীতে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আয়োজনে নোয়াখালী সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপ88;্থিত ছিলেন জেলা সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর চট্টগ্রাম বিভাগের উধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জহির উল্যাহ ও সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মোশরেফুল হাসান প্রমুখ।
কর্মশালায় শিক্ষক, এনজিও প্রতিনিধি, ইমাম, পুরোহিত, সরকারী কর্মচারী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার ৬০জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। আগামী ৩দিন পর্যন্ত এ কর্মশালা চলবে।


Comments
No comments
Add a comment: