নোয়াখালীতে এমপি একরামের বাড়িতে ওবায়দুল কাদের

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরীর বাড়িতে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের একরাম চৌধুরীর নিজ বাড়িতে আসেন তিনি। টানা তৃতীয়বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় তাকে ফুলেল সংবর্ধনা ও ৫০ হাজার মানুষের মেজবানের আয়োজন করেন এমপি একরামুল করিম চৌধুরী।
নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে মন্ত্রীর সম্মানে এ বিশাল মেজবানের আয়োজন করেছেন বলে সাধারন নেতাকর্মীরা জানান। তারা জানান, ওবায়দুল কাদের ও এমপি একরাম ভাই ভাই, নোয়াখালীতে কোন বিভেদ নাই। আগামী নির্বাচনে নোয়াখালী-৪ ও ৫ আসন সহ নোয়াখালীতে সকল আসনে বিপুল ভো2463;ে জয় লাভ করবে আওয়ামীলীগ। ওবায়দুল কাদের বলেন, আমি বিশৃঙ্খলা চাই না। সবাই মিলে সুন্দর পরিবেশে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে। সেক্ষেত্রে ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, একরামপুত্র সাবাব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে কবিরহাট উপজেলা পরিষদের সামনে বাস্তবায়িত ৫১টি প্রকল্পের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।
এ সময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতিমা সুলতানা, উপজেলা চেয়ারম্যান শিউলি একরাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments
No comments
Add a comment: