নোয়াখালীতে ইভটিজারদের প্রতি কঠোর হুশিয়ারি দিলেন এমপি একরাম চৌধুরী

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ইভটিজারদের প্রতি আবারও কঠোর হুশিয়ারি দিয়েছেন। ইভটিজারদের হুশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের মেয়েরা যেনো নিরাপদ থাকতে পারে তাই ইভটিজিং বন্ধে কঠোর অবস্থানে রয়েছি। কোথাও এমন ঘটনা ঘটলে আমাকে জানাবেন আমি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে জানাবো।
মঙ্গলবার সদর উপজেলার অশ্বদিয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত সভাপতি সাবাব চৌধুরীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি একরাম আরও বলেন,কয়েকটা মেয়ে আমার বাড়িতে গিয়েছিলো। আমি সাথে সাথে ইভটিজারকে পুলিশের হাতে তুলে দিয়েছি। এছাড়াও নিয়মিত আমি স্কুলটির সামনে দিয়ে চলাফেরা করি। কোনো শিক্ষার্থী যেনো অসুবিধায় না পড়ে অত্র স্কুলের নতুন সভাপতি আমার পুত্র আতাহার ইসরাক সাবাব চৌধুরী কাজ করবে।
অনুষ্ঠানে বিদ্যালয়টির সভাপতি আতাহার ইসরাক সাবাব চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন হলো স্মার্ট বাংলাদেশ বিনির্মান করা। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। কঠোর পরিশ্রম করে নিজেদের এগিয়ে আসতে হবে। অতীতের ন্যায় স্কুলটির সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান সাবাব চৌধুরী।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা হয়। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসিম মাহমুদ, আলমগীর কবির, সুমরান নাহিদ হাসান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

Comments
নবীন
ধন্যবাদ
Add a comment: