নোয়াখালীতে আলোকিত হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নুরুন্নবী নবীন নোয়াখালী জেলা প্রতিনিধি
রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মানবিক অর্গানাইজেশনের উদ্যোগে নোয়াখালীতে আলোকিত হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমিতে রেজিস্ট্রেশন কার্যক্রমের মাধ্যমে প্রতিযোগীরা কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেন। এদের মধ্য থেকে ২০ জন প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য বাঁচাই করা হয়। পরবর্তীতে এদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ২০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট; দ্বিতীয় স্থান অর্জনকারীকে ১৫ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়। ধারাবাহিকভাবে মোট ২০ জন প্রতিযোগীকে নগদ এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার দেয়া হয়।

Advertisement
আলোকিত মানবিক অর্গানাইজেশনের সভাপতি পারভেজ মোল্লার পরিচালনায় এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ও নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আল হেলাল মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত হন মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, নোয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম, নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের প্রধান প্রফেসর সানাউল্লাহ, জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা শামসুদ্দিন ভুঁইয়া প্রমুখ।

হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান বিচারক ছিলেন নোয়াখালী জেলা জামে মসজিদের খতীব মুফতি দেলোয়ার হোসেন কাসেমী। এ ছাড়াও মাওলানা মো. ইয়াসিনসহ ফেনী, কুমিল্লা ও ঢাকার বিচারকরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর ৯টি উপজেলার ৫০টি মাদ্রাসার মোট ১৮৪ জন প্রতিযোগিতায় অংশ নেন। সর্বশেষ প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট, নগদ অর্থ ও সম্মাননা দেয়া হয়। এ ছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকেও সম্মাননা দেয়া হয়।

Comments

নবীন

Thanks

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন