নোয়াখালীতে অবৈধ ভাবে গাছ কাটার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও সমাবেশ
নোয়াখালীর সদর উপজেলার মধ্য চর শুল্লুকিয়া খাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তারের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ, শিক্ষক অপসারণের দাবিতে ও অবৈধ ভাবে মাদ্রাসার বেশ কিছু গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থীগণ।
খাসের হাট বাজারে মধ্য চর শুল্লুকিয়া খাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশে তারা এ অভিযোগ করেন। এই সময় প্রধান শিক্ষকের অপসারণ ও দূর্নীতির বিচারের দাবিতে বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ আলী, চর শুল্লুকিয়া খাসের হাট দাখিল মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম আলী,হারুনুর রশিদ শান্ত, ইউসুফ মেম্বার ও মাদ্রাসার সহ সুপার আবদুল ছাত্তার প্রমুখ।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান খান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমাকে ইউএনও মহোদয়ও জানিয়েছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা জানান, তার বিরুদ্ধে তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Comments
No comments
Add a comment: