নোয়খালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল।

নোয়খালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকলাবের নোয়াখালী বুরে্যা প্রধান আনোয়ারুল হক আনোয়ারের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সন্ধায় নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
প্রেসক্লাবের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদার, আলমগীর ইউসুফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, শাহ এমরান সুজন, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ, সিনিয়র সাংবাদিক আবু নাছের মঞ্জু, সাংবাদিক আসাদুজ্জামান কাজল, সুমন ভৌমিক, মিজানুর রহমান, শিবলু, সবুজসহ বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তাগণ প্রয়াত সাংবাদিক আনোয়ারের মৃত্যুতে গভির সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য গত শুক্রবার বিকেল ৪টায় হঠাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

Comments
Nobin
Thanks
Add a comment: