নোয়াখালী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ২০টি সংগঠনের সংবর্ধনা

সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয় কর্তৃক জাতীয় ভাবে যুব পুরুষ্কার প্রাপ্ত সফল আত্নকর্মী ক্যাটাগরিতে জাকির হোসেন কে নোয়াখালীতে সংবর্ধনা দিয়েছে যুব ফোরাম সহ ২০টি সংগঠন।
এই উপলক্ষে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নার্গিস আরা আক্তারের সভাপতিত্বে নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের রহমত নগর গ্রামে নোয়াখালী যুব ফোরাম কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইসহাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান নীলা, জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের সহকারী উপপরিচালক সাজ্জাদ হায়দার ভূঁইয়া, নোয়াখালী প্রেস ক্লাবের নব নির্বাচিত সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান সাবু, সেন্টাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসেন স্বপন, ও ধর্মপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফেজ মহিউদ্দিন সহ অনেকে।
অনুষ্ঠান শেষে জাতীয় ভাবে যুব পুরুষ্কার প্রাপ্ত সফল আত্নকর্মী জাকির হোসেন কে অতিথিরা পুরুষ্কার তুলে দেন এবং বিভিন্ন সংগঠন সংবর্ধনা দেন।

Comments
No comments
Add a comment: