নোয়াখালী বেগমগঞ্জে পৃথক অভিযানে পাইপগান-এলজি সহ ৪ যুবক গ্রেফতার

নুরুন্নবী নবীন, নোয়াখালী জেলা প্রতিনিধি।
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২



নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ চার অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী পাইপগান, একটি এলজি, তিনটি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।গতাকল শনিবার ২৪ ডিসেম্বর রাতে তিন সন্ত্রাসীকে গ্রেফতারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব-১১। এর আগে একই দিন সন্ধ্যায় এক অস্ত্রধারীকে গ্রেফতারের বিষয়টি জানায় জেলা পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের আমিরপুর এলাকার মো.শাহজাহানের ছেলে মো.রিশাত (২১), চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর এলাকার এমাম হোসেন এমাম হোসেনের ছেলে মো.শাহাদাত হোসেন (২৮),  চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার মো.আবদুর রহিমের ছেলে মো.ইউসুফ হোসেন মিলন (২৩) ও ছয়ানী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের নাটুয়ার বাড়ির জহিরুল ইসলামের ছেলে মো.মারুফ হোসেন (২০)। 
Advertisement

র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার ১নং আমানউল্লাহপুর ইউনিয়নের আমিন বাজারের সামনে লক্ষ্মীপুর টু নোয়াখালী আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে একটি এলজি, তিনটি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার উপজেলার ছয়ানী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পশ্চিম খালিশপুর গ্রামের কাজী ছেলামত উল্যার বাগানে অভিযান চালিয়ে দেশীয় পাইপগান সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Comments

Nobin

Thanks

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন