নোয়াখালী গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি চেক বিতরণ

নোয়াখালী জেলার গরিব ও মেধাবী ১শ ৭৭ জন শিক্ষার্থীর মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে জেলা পরিষদ।
জেলা পরিষদ হল রুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্ট, সভাপতিত্ব করেন জেলা পরিষদের নির্বাহী শফিউল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপ2488;্থিত ছিলেন নোয়াখালী প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি বখতিয়ার সিকদার, সহ-সভাপতি মো মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু নাসের মনজু, যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ জেলা পরিষদ সদস্য মাসুদুর রহমান এবং সেনবাগ ও হাতিয়া পৌরসভার মেয়র ।
উক্ত অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি যথাক্রমে ৫ হাজার ও ৬ হাজার টাকা করে প্রতিজন শিক্ষার্থীদের মাঝে চেকের মাধ্যমে বিতরণ করা হয় ।

Comments
No comments
Add a comment: