নোয়াখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েতের দাফন সম্পন্ন

নুরুন্নবী নবীন, নোয়াখালী প্রতিনিধি
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩


নোয়াখালী মাইজদীতে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালী মুজিব বাহিনীর প্রধান, সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত।   

মঙ্গলবার (১০ অক্টোবর) জেলা শহর মাইজদী কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে গার্ড অব অনার প্রদান শেষে মরহুমের তৃতীয় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

নোয়াখালীর সুর্য সন্তান মাহমুদুর রহমান বেলায়েত সোমবার ঢাকায় হার্ট অ্যাটাক জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। তাঁর ১ ম জানাযা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনে। এতে অংশ গ্রহন করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন সম্পাদক আবদুন নুর দুলাল,চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারীসহ উল্লেখযোগ্য নেতৃবৃন্দ।

গতকাল রাত  ৯ টায় চাটখিল উপজেলার পিজি হাইস্কুল মাঠে মরহুম মাহমুদুর রহমান বেলায়েতের ২য় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নোয়াখালী -১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন,চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ,ফ,ম বাবুল বাবু, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বেলায়েত হোসেন, চাটখিল পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী শাজাহান খান বাবুলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লীগন।

Advertisement
জানাযার পূর্বে মরহুম মাহমুদুর রহমান বেলায়েতের জীবনীর উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ। এরপর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়ার নেতৃত্বে থানার একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন।

মাইজদী কোর্ট মসজিদ প্রাঙ্গণে মরহুম মাহমুদুর রহমান বেলায়েতের ৩য় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন, নোয়াখালী-৪ আসনের এমপি. একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম,সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক সহিদ উল্লাহ খান সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক, নোয়াখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

নামাজে জায়ার পূর্বে নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএমের নেতৃত্বে মরহুম মাহমুদুর রহমান বেলায়েতকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর জাতীয় পতাকা দিয়ে মরুভূমের কফিন ডেকে দেওয়া হয়।
জানাযার শেষে মাহমুদুর রহমান বেলায়েতকে মাইজদীস্থ তাদের পারিবারিক কবরস্থানে, তাঁর পিতা-মাতার পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত মৃত্যুকালে  স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু আত্মীয় স্বজন এবং সুহৃদ শুভাকাঙ্খী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে নোয়াখালীতে দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযুদ্ধাসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এমপি একরাম চৌধুরী, নোয়াখালীর সংসদ সদস্যগণ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন