নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে সংবাদ সম্মেলন আনুষ্ঠিত।

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর 155 তম জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে তিন দিন ব্যাপি International Youth peace Camp ও আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হবে।
আগামী তিনদিন পর্যন্ত চলবে কর্মসূচি। এ উপলক্ষে শুক্রবার নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেন গান্ধী আশ্রম ট্রাস্ট।
ট্রাস্টে নির্বাহী প্রধান রাহা নবকুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাস। এছাড়া আরো বক্তব্য রাখেন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার সিকদার, গান্ধী আশ্রম ট্রাস্টের নির্বাহী প্রধান রাহা নব কুমার, নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু ও সিনিয়ার সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী সহ ভারতীয় অতিথিবৃন্দ।
সংবাদ সম্মেলনে গান্ধী আশ্রম কর্মকর্তারা জানান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত, নেপাল ভুটান ও জার্মানি সহ ১২ টি দেশ থেকে প্রতিনিধিরা এই তিন দিনের অনুষ্ঠানে যোগদান করবেন।
তারা জানান গান্ধীজি ও বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য এ আয়োজন। সরকারের সকল সংস্থা গুলো আমাদের সহযোগিতা করে যাচ্ছে এবং মিডিয়া কর্মীও আমাদেরকে সহযোগিতা করছে। তিন দিনের আয়োজনকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া প্রতিদিন সন্ধ্যা থেকে দেশি-বিদেশি শিল্পীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Comments
No comments
Add a comment: