নোয়াখালীতে ভূমিকম্প অগ্নিকাণ্ড ও বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত ।

অসমতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি প্রতিপাদ্যে ১২ই অক্টোবর সোনাপুর আহম্মদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই মহড়া অনুষ্ঠিত হয়।
দুর্যোগের ঝুঁকিহ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতার লক্ষ্যে এবং দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনায় অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন জিহান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম, নোয়াখালী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসফিকুর রহমান সহ বিভিন্ন সরকারী ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Comments
No comments
Add a comment: