নোবিপ্রবির ১২ শিক্ষার্থী বহিস্কার, প্রতিবাদে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘটনার অভিযোগে ১২ শিক্ষার্থীকে বহিস্কার, ২ শিক্ষার্থীকে কারণ দর্শানো ও একজনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার নার্গিস আক্তার হেলালী কতৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এ আদেশ দেয়ার পর বহিস্কৃত শিক্ষার্থীরা বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে সামনের সড়ক অবরোধ করে।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো মারুফ আহমেদ মিরাজ, মৃনাল কৃষ্ণ সাহা, মিজানুর রহমান, আবদুর রহমান রিয়ন, মো. শাকিল মোস্তফা, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. আবদুল্যাহ আল নাহিদ, রোকেয়া ফেরদৌসী, মো. শওকত হোসেন, হৃদয় কাজী সজীব, ফজলে চিশতি হিমেল, শাহ পরান শিপন, ফাহাদ ইবনে আলম ও মানিক চন্দ্র দেবনাথ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে শতাধিক শিক্ষার্থী রাত পর্যন্ত সড়কে আগুন জ্বালিয়ে এ কর্মসূচি পালন করে। এর আগে, বিকেল সাড়ে চারটার দিকে প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুরসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে সুধারাম থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়।
বিক্ষোভে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের দাবি,বিশ্ববিদ্যালয় প্রশাসন তুচ্ছ ঘটনায় বেশি শাস্তি দিয়েছেন শিক্ষার্থীদের। এ কারণে শাস্তি পাওয়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধবংস হওয়ার পথে। তাই শিক্ষার্থীরা বাধ্য হয়ে শাস্তি প্রত্যাহারের দাবিতে আন্দোলনে করছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও একাধিক শিক্ষার্থী সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ আবদুস সালাম হলে দুই দল ছাত্রের মধ্যে মারামারির ঘটনায় শিক্ষা, সমাজবিজ্ঞান ও ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স বিভাগের তিনজন শিক্ষার্থীকে সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ তিন বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া তিনজন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ ও সতর্ক করা হয়।
একপর্যায়ে বিকেল পাঁচটার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সোনাপুর-চর জব্বর সড়কেও যানবাহন চলাচল বন্ধ করে দেন। এবং রাতে সড়কে অগ্নিসংযোগ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রয়েসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর জানান, গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবোর্ডের সিদ্ধান্তক্রমে মঙ্গলবার বিকেলে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বহিস্কার ও শাস্তির আদেশ দেন কতৃপক্ষ। এ আদেশ দেয়ার পর বহিস্কৃত শিক্ষার্থীরা বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে সামনের সড়ক অবরোধ করে।

Comments
Nobin
Thanks
Add a comment: