নীলফামারী তে পিচ্চি লিটন(৩৩) অস্ত্র সহ গ্রেফতার

নীলফামারী ডিমলা এলাকায় বেশ কিছুদিন ধরে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই এর ঘটনা ঘটে আসছে বলে জানা যায়।ঘটনা গুলো নিয়ে র্যাব -১৩,সিসিপি -২ নীলফামারী গোয়েন্দা তৎপরতা শুরু করে।এরই ধারাবাহিকতায় র্যাব-১৩,ত্রাইম প্রিভেনশন কোম্পানি -২,নীলফামারী এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,নীলফামারী জেলার ডিমলা থানাধীন ভেন্টিয়া পাড়া গ্রামে অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে কতিপয় অস্ত্র ব্যাবসায়ী অবস্থান করছে।এর পরিপ্রেক্ষিতে র্যাবের আভিযানিক দলটি এই এলাকায় পৌঁছালে র্যাবের উপস্হিতি টের পেয়ে পালানোর চেষ্টাকাল;ে মোঃ তরিকুল ইসলাম পিচ্চি লিটন (৩৩) পিতা-মৃতআমিনুর রহমান সাং কচুকাটা থানা জেলা নীলফামারী আটক করা হয়।পরবর্তীতে এলাকার জনগণের উপস্হিতে ধৃত আসামীর দেহ তল্লাশিকালে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিভর্তি ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

Comments
No comments
Add a comment: