নীলফামারীতে ৬ষ্ঠ খোকন দা আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন।

জেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রীড়া সংস্থা নীলফামারী সদর এর আয়োজনে আজ রবিবার( ২৯-১০-২৩ খ্রিঃ) বিকাল ৩.৩০ ঘটিকায় নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে ৬ষ্ঠ খোকন দা আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপঃ ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপঃ ছিলেন পণ্কজ ঘোষ জেলা প্রশাসক ও সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, মোঃ গোলাম সবুর, পিপিএম -সেবা নীলফামারী জেলা, এড. মমতাজুল হক চেয়ারম্যান জেলা পরিষদ, শাহিদ মাহমুদ চেয়ারম্যান নীলফামারী সদর উপজেলা নীলফামারী। সভাপতি হিসেবে উপঃ ছিলেন মেহেদী হাসান উপজেলা নির্বাহী অফিসার ও আহবায়ক, টুর্নামেন্ট পরিচালনা কমিটি।
উদ্ভোধনী খেলায় খোকশাবাড়ী ইউনিয়ন কে (১-৩) গোলের ব্যবধানে গোরগ্রাম ইউনিয়ন জয় লাভ করে। এছাড়াও ৬ষ্ঠ খোকন দা আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১৫ টি ইউনিয়নের খেলোয়াড় অংশ গ্রহণ করবে।

Comments
No comments
Add a comment: