নীলফামারীতে দিন দিন কমতে শুরু করেছে তাপমাত্রা

দিন দিন তাপমাত্রা কমতে শুরু করেছে নীলফামারীতে। গত দুদিন থেকে দিনের বেলা সুর্যের দেখা মেলেনি জেলায়। এরফলে কিছুটা হলে জীবন যাত্রায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
দিনের বেলা কনকনে শীত না থাকলেও রাতের বেলায় শীতের তীব্রতা বেশি থাকায় শীত নিবারনে গরম কাপড় ব্যবহার করছেন মানুষজন। আজ নীলফামারীর সৈয়দপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৬ ডিগ্রী সেলসিয়াস এছাড়া গত ২৪ঘন্টায় বৃষ্টিপ494;ত রেকর্ড করা হয়েছে ২ মিলিমিটার। আবহাওয়া অফিস বলছে, এ মাসের শেষের দিকে তাপমাত্রা দশ ডিগ্রীতে আসতে পারে। আগামী ০৮ ডিসেম্বর সারাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিপক্ক ফসল সংগ্রহ করে নিরাপদ জায়গায় রাখুন। জমির নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন।
বীজতলায় থাকা চারা পলিথিন শীট দিয়ে ঢেকে রাখুন। সেচ, সার, বালাইনাশক প্রয়োগ থেকে বিরত থাকুন। বীজ বপন ও চারা রোপণ থেকে বিরত থাকুন।

Comments
No comments
Add a comment: