নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে- ফেনীতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬


‎অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড: সালেহউদ্দিন আহমেদ বলেছেন,  সারা দেশে ১২ ফেব্রুয়ারিতে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

একই সাথে দেশ পরিবর্তনের জন্য  গণভোটে হ্যাঁ সমর্থন জানানোর আহবান জানান তিনি।  ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রত্যেকটি জেলায় ভোটের প্রচারে মানুষকে উদ্বুদ্ধ করতে আমরা যাচ্ছি। এ পর্যন্ত  কোথাও ভোট বাতিল করার পরিস্থিতি দেখেনি। এসব গুজব ছড়িয়ে নির্বাচন বানচাল করা যাবে না। ১২ ফেব্রুয়ারি সবার সহযোগিতা থাকলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।  ‎তিনি আরও বলেন,  অন্তর্বর্তীকালীন সরকার চায়, জনদরদী  ও যোগ্য মানুষ নেতৃত্বে আসুক। যারা কথায় নয়,  কাজে নিজেদের প্রমাণ দেবেন। 

Advertisement

‎ তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং যে কোন সরকারের এটি করা দায়িত্ব। সে কারণেই সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন।  ‎সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ফেনী পৌরসভা প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার  ও ভোটার উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।  ‎জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: আবদুর রহমান খান।  ‎

জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো:  নবীনেওয়াজ,জেলা সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম। এতে জেলা প্রশাসনের  ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজ ও ব্যাপক সাধারণ জনগণ অংশ নেন।  ‎এতে ভোটের গাড়ি সুপার ক্যারাভান প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন