নির্বাচনের মাধ্যমে সন্ত্রাসী ও খুনি বিএনপিকে প্রতিরোধ করা হবে শাহাজাহান খান এমপি

মোঃ নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান এমপি বলেছেন, এবারের নির্বাচনের মাধ্যমে খুনি ও সন্ত্রাসীদের দল বিএনপিকে প্রতিরোধ করা হবে। এ দলের প্রতিষ্ঠাতা পঁচাত্তরের খুনিদের প্রশ্রয়দাতা ছিলেন।

একাত্তরের গণহত্যায় জড়িতদের তিনি ক্ষমতার ভাগ দিয়েছিলেন। জেলখানা হত্যাকান্ড, একুশে গ্রেনেড হামলার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীসহ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যাচেষ্টা, ২০১৪ সালের নির্বাচনের সময় জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে বহু মানুষকে হত্যা করেও তারা ক্ষান্ত হয়নি। ২০২৪ সালের নির্বাচন বন্ধের নামে গাড়ি ও ট্রেনে আগুন দিয়ে তারা আবারো মানুষ হত্যায় নেমেছে। কাজেই খুন ও হত্যা তাদের পুরনো নেশা।  এমন নরহত্যায় যারা আসক্ত তাদের নিকট থেকে জাতি কিছু আশা করতে পারেনা। আওয়ামী লীগ যখন সমগ্র জাতির উন্নয়নের দিকে মনযোগী থাকে বিএনপি তখন বিদেশীদের পদলেহনে ব্যস্ত। বিদেশীদের অনুকম্পা পাওয়ার জন্য চাতক পাখির মতো তারা তাকিয়ে থাকে।

তিনি আজ সোমবার বিকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাজানপুর উচ্চ বিদ্যালয় মাঠে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের নৌকার এমপি প্রার্থী ছোট মনির এমপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

Advertisement
শাহজাহান খান আরো বলেন, এমপি ছোট মনির এলাকায় অনেক উন্নয়ন করেছেন। এলাকা থেকে সন্ত্রাসী কর্মকান্ড ও দুর্নীতি বন্ধ করেছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর খুবই অনুগ্রহভাজন। আপনারা তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকায় আরো উন্নয়ন করার সুযোগ দিন।

এমপি ছোট মনির বলেন, ঈগল প্রতীকের প্রার্থী ১৫ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। কিন্তু তিনি এলাকায় কোন উন্নয়নমূলক কাজ না করে নিজের আখের গুছিয়েছেেন। নৌকার জোয়ার দেখে তিনি নানা প্রকার কাল্পনিক অভিযোগ তুলে প্রশাসনকে বিব্রত করছেন। তিনি আগামী ৭ জানুয়ারি নৌকাকে বিজয়ী করার জন্য সকলকে মাঠে কাজ করার অনুরোধ জানান।

ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমেন, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট শামসুল আলম, টাঙ্গাইল বারের সাবেক সভাপতি এবং এমপি ছোট মনিরের পিতা এডভোকেট আব্দুল গফুর, ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম  প্রমুখ। পরে শাহজাহান খান উপজেলার হেমনগরে অপর একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

Comments

No comments

Add a comment:

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য