নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের দায়ে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সভাপতি সহ পাঁচ জনের নামে মামলা।

কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দৌলতপুর ছালেহীয়া ইসলামীয়া আলিম মাদ্রাসা। উক্ত মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির নামে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে আসছেন এলাকাবাসী। সম্প্রতি ৫ সেপ্টেম্বর ২০২৩ একটি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন ফেইসবুকে দেখতে পায় এলাকাবাসী যাতে ১ সেপ্টেম্বর ২০২৩ আবেদনের শেষ তারিখ উল্লেখ করা। এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে এলাকার লোক বিভিন্ন ক্ষোভ প্রকাশ করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে অত্র এলাকার চার জন বাদী হয়ে কলাপাড়া জজ আদালতে নির্দেশ মূলক নিষেধাজ্ঞা দেওয়ানী মামলা দায়ের করেন যার মামলা নাম্বার ৯১৪/২০২৩।
অভিযুক্তরা হলেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সভাপতি মোঃ হুমায়ুন কবীর, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম তোহা, অভিভাবক সদস্য নাজমুল হাসান ইদ্রিস, শিক্ষক প্রতিনিধি আব্দুল হাই কাজী।
বাদী গন অভিযোগ করেন যে, কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছালিহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, নিরাপত্তাকর্মী, আয়া ও নৈশ প্রহরির শূন্য পদ পূরণের লক্ষ্যে অভিযুক্তরা এলাকাভিত্তিক অভিভাবক সদস্যদের কে কিছু জানতে না দিয়ে, কোন সভা না ডেকে কাউকে অবহিত না করে, কোন প্রকার নিয়ম-কানুনের তোয়াক্কা না করে, নিজেদের সুবিধামতো কতক অযোগ্য লোকের নিকট হইতে নিজেরা ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার দূর আশায় শূন্য পদে নিয়োগ প্রদানের জন্য অত্যন্ত গোপনে যোগাযোগী মতে নিয়োগ সংক্রান্ত কোনো সভা আহ্বান না করিয়া, নিজস্ব এলাকার প্রচলিত কোন দৈনিক পত্রিকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার না করে অতি গোপনে কাউকে কিছু বুঝতে না দিয়া বিগত ১৮/৮/২০২৩ “সময়ের আলো” পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে গোপনে অর্থ গ্রহণ করার লক্ষ্যে অযোগ্য লোকের নিকট হইতে পিছনের তারিখ দেখাইয়া উপযুক্ত ও যোগ্যতম লোকের স্থলে অযোগ্য কতক লোকের নিকট হতে দরখাস্ত গ্রহণ করে তাদের চাকরি দেবার আশ্বাস দেয়।
এই ব্যাপারে অভিযুক্তদের কাছে বারবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করে নাই।

Comments
মিরাজ
ভুয়া নিউজ আগের সভাপতি নিয়োগ এর নামে লক্ষ লক্ষ টাকা খাইছে। আগের সভাপতি এখন টাকা পয়সা খরচ করে এইসব নিউজ করায়।
মিরাজ
ভুয়া নিউজ আগের সভাপতি নিয়োগ এর নামে লক্ষ লক্ষ টাকা খাইছে। আগের সভাপতি এখন টাকা পয়সা খরচ করে এইসব নিউজ করায়।
Add a comment: