নিম্নমানের কাজের অভিযোগে মুখ থুবড়ে পড়েছে মতলব উত্তরের সড়ক সংস্কার প্রকল্প

সফিকুল ইসলাম রানা:
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬


চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে যে সড়ক সংস্কার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, সেটিই এখন এলাকাবাসীর জন্য নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ঢালাই শেষ না হতেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং। কোথাও হাত দিয়ে টান দিলেই উঠে আসছে পিচ এমন দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।  অভিযোগ উঠেছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করেই সড়কটির কাজ করা হয়েছে। মতলব উত্তর উপজেলার আবুরকান্দি গ্রামে বিচারপতি মেজবাহ উদ্দিনের বাড়ির সামনে থেকে ওয়াপদা ক্যানাল পর্যন্ত প্রায় ১ দশমিক ২ কিলোমিটার সড়কে সম্প্রতি শুরু হওয়া সংস্কার কাজের এমন চিত্র সামনে আসতেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।  স্থানীয়দের ভাষ্য, বছরের পর বছর সড়কটির বেহাল অবস্থার কারণে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন।

বর্ষা মৌসুমে চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠত। অবশেষে প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ায় তারা আশাবাদী হয়েছিলেন। কিন্তু কাজ শুরুর কয়েক দিনের মধ্যেই কার্পেটিং উঠে যাওয়ায় সেই আশা এখন চরম হতাশায় রূপ নিয়েছে।  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ২শ’ মিটার সড়ক সংস্কারের কাজ নেওয়া হয়। প্রকল্প অনুযায়ী ২০২২-২০২৩ অর্থবছরেই কাজটি শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় পরে কাজটির মেয়াদ বাড়িয়ে (এক্সটেনশন) নেওয়া হয়। মেয়াদ বাড়ানোর পরও দীর্ঘদিন কাজ শুরু না করে চলতি বছরে এসে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। দেরিতে কাজ শুরুর পরও মানসম্মত কাজ না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ আরও বেড়েছে।  স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, সড়ক নির্মাণে প্রয়োজনীয় মান বজায় রাখা হয়নি।

Advertisement

বিটুমিন, খোয়া ও অন্যান্য নির্মাণসামগ্রী ছিল নিম্নমানের। ফলে ঢালাইয়ের কিছুদিনের মধ্যেই বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যাচ্ছে। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন তারা।  এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। পরিদর্শন শেষে মতলব উত্তর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সোহেল আনোয়ার বলেন, এখানে কাজের সামান্য ত্রুটি হয়েছে। ত্রুটিপূর্ণ স্থানে মেরামতের জন্য ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে।  তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন রিজভীয়া এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি।

ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্বাস্থ্য সহকারী মো. শাহজালাল বলেন, আমার এখানে কাজের কোনো দুই নম্বরি হয়নি। বরং আমি আরও ভালো কাজ করেছি। আপনারা নিউজ করলে কিচ্ছু হবেনা।  ঠিকাদারের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন এলাকাবাসী। তাদের দাবি, সড়কের বিভিন্ন অংশে একইভাবে কার্পেটিং উঠে যাওয়াই প্রমাণ করে কাজের মান কতটা নিম্নমানের হয়েছে।

তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং পুরো সড়কটি মানসম্মতভাবে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।  ১ কোটি ২৪ লাখ টাকার সরকারি প্রকল্পে এমন অনিয়মের অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট দপ্তরের তদারকি ও জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল। তাদের মতে, যথাযথ নজরদারি থাকলে কাজের শুরুতেই এমন ত্রুটি ধরা পড়ত।  উল্লেখ্য, এর আগেও এই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।  এখন দেখার বিষয়, তদন্ত শেষে কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয় এবং এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে আদৌ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন