নিজ সন্তানকে হত্যায় মা'সহ একই পরিবারের ৫ জন গ্রেফতার

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া।
শনিবার, ১০ ডিসেম্বর ২০২২



কুষ্টিয়ার কুমারখালীতে নিজ সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে শিশুর মা, নানা, নানী মামা ও মামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে তাদেরকে বাগুলাট ইউনিয়নের মধুপুর দুর্গাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিহত শিশু যদুবয়রা ইউনিয়নের দহখোলা গ্রামের ভ্যানচালক রায়হান ওরফে বাচ্চুর মেয়ে রিয়া (৯)। সে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলো। নিহত রিয়া বাগুলাট ইউনিয়নের মধুপুর নানা বাড়িতে থাকতো।

গ্রেপ্তারকৃতরা হলেন নিহত শিশু রিয়ার মা শিল্পী খাতুন (২৩), মামা রফিকুল ইসলাম (২৮), মামী রুনা খাতুন (২৩), নানা মোহাম্মদ আলী (৫২) ও নানী রেহেনা খাতুন (৪৫)।
Advertisement

পুলিশ জানায়, রিয়ার বাবা ও মায়ের বিবাহ বিচ্ছেদ হওয়ায় উভয়ই আবার দ্বিতীয় বিয়ে করলে রিয়া তার নানা বাড়িতে থাকতো। গত ৬ অক্টোবর বিকেলে রিয়ার মরদেহ তার নানাবাড়ির গোয়ালঘর থেকে উদ্ধার করে রাতেই কুমারখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের প্রেরণ করা হয়। শুক্রবার (৯ ডিসেম্বর) ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে রিয়াকে শ্বাসরোধ করে হত্যার কথা উল্লেখ রয়েছে।

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন জানান, শুক্রবার মধ্যরাতে রিয়ার বাবা রায়হান তার মেয়েকে হত্যার অভিযোগে রিয়ার মা সহ ৫ জনকে আসামি করে মামলা করেন। এবং রাতেই  আসামিদের গ্রেপ্তার করে পরেরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন