নিজ বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে ওবায়দুল কাদের

টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে ফেনী থেকে সড়ক পথে কোম্পানীগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামে নিজ বাড়িতে পৌঁছান ওবায়দুল কাদের। এ সময় দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বাড়ির সামনে গার্ড অব অনার গ্রহণ শেষে বাবা মায়ের কবর জিয়ারত করেন তিনি। মোনাজাত শেষে এ সময় তাঁর বাবা মায়ের কবরের পাশে কিছুক্ষন নিরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর বাড়িতে ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জার ছেলে তাসিক মির্জার বিরে বিবাহ উত্তর সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।
বিকেল সাড়ে তিনটায় সড়ক পথে ফেণী হয়ে আবারও ঢাকার উদ্দেশ্য রওনা দেন তিনি।

Comments
Nobin
Thanks
Add a comment: