নাসিরনগর- লাখাই আঞ্চলিক সড়কের ঝুকিপুর্ন ব্রিজ দিয়ে চলছে যানচলাচল ।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল-নাসিরনগর, লাখাই আঞ্চলিক সড়কে চারটি ব্রিজই ঝুকিপুর্ণ।ব্রিজগুলোর মধ্যে সদর ইউনিয়নের দাতমন্ডলের চামার বাড়ির নিকট একটি,নাসিরনগর সদর ও বুড়িশ্বর ইউনিয়নের দুই সীমানায় মহাখাল নামক খালের উপর একটি, শ্রীঘর মেন্দি আলীর বাড়ি সংলগ্ন একটি ও ফান্দাউক ছাতিয়াইন রাস্তায় আতুকোড়া নামক স্থানের ব্রিজসহ চারটি ঝুকিপূর্ণ ব্রিজ হিসেবে চিহ্নিত।
সরজমিনে দেখা গেছে, শতবর্ষী পুরাতন আশুরাইল (বেনীপাড়া) মহাখালের উপরের ব্রীজটির দুই মাথায় দুটি ফাঁটল দেখা দিয়েছে।মধ্যের অংশটি সংযোগ থেকে সরে গেছে।পশ্চিমের রেলিংটি ভেঙ্গে পড়েছে। ব্রীজগুলোর উপর দিয়ে প্রতিদিন শত শত ভারী যানবাহন যেমন বাস,ট্রাক,সি,এন,জি, অটোরিক্সা,মোটর সাইকেল,ইট,বালু,মাটি ভর্তি ট্রাক চলাচল করছে।কোন যানবাহন উঠলেই ব্রীজটি থর থর করে কাপতে শুরু করে। তাই যে কোনো সময় ঘটতে পারে বড়ধরনের দুর্ঘটনা। বিষয়টি স্থানীয় এমপি, স্থানীয় প্রশাসনসহ সড়ক ও জনপথ বিভাগের অবগত করেছে এলাকাবাসী। আতুকোড়ার নিকটের ব্রীজটি আরো বহু আগেই ভগ্নদশায় পতিত হয়েছে।ব্রীজ চারটি দ্রুত সংস্কার না করা হলে মহাসড়কে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অন্যদিকে নাসিরনগর-সরাইল সড়কের দাতঁমন্ডল নাম স্থানে ব্রিজটি গতবছর বন্যায় স্রোতে একদিকে হেলে পড়েছে। দীর্ঘ এক বছর যাবৎ জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও আজো মেø0;ামতের কোন উদ্যোগ নেয়া হয়নি । আরেকটি মেন্দি আলীর বাড়ির নিকটে থাকা ব্রীজটি দীর্ঘদিন আগেই ভেঙ্গে পড়ায় উপরে পাঠাতন দিয়ে কোনক্রমে চলাচল করা হচ্ছে। ব্রীজটির ওপর দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। তাই পুরাতন ও ঝাঁকিপূর্ণ ব্রীজ অপসারণ করে নতুন ব্রীজ নির্মাণ না করলে যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
এ বিষয় জানতে চাইলে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুল ইসলাম ভুইয়া বলেন বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হয়েছে।তিনি বলেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন,ঝুকিপূর্ন ব্রীজ পুনঃ নিমার্নের জন্য সড়ক ও জনপদ বিভাগ থেকে এখনো কোন অনুমোদন পাননি।অনুমোন পেলে ব্রীজগুলো টেন্ডারে দেয়া হবে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ব্রিজ ভেঙে ব্রাস–ট্রাক খালে পড়ে ২৭ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে’ মর্মে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সচেতনতামূলক ভূয়া খবর ছড়িয়ে পড়েছে। সরাইল–নাসিরনগর–লাখাই আঞ্চলিক মহাসড়কের একটি ব্রিজ ভেঙে গেছে বলে নানাজনের ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়। তবে ইনডিপেনডেন্ট ডিজিটালের অনুসন্ধানে খবরটি ভুয়া বলে নিশ্চিত হওয়া গেছে। তবে ব্রিজগুলো ভেঙ্গে নতুন ব্রিজ তৈরিতে তরান্বিত ও বর্তমানে যানবাহন চলাচলে যেন সর্তকতা অবলম্বন করেন সেজন্য এইরকম ভূয়া পোস্ট বলে দাবি করেন ভূয়া পোস্টকারী।

Comments
No comments
Add a comment: