নাটোর দায়রা জজ আদালত এর আইনজীর মহরির মাটিচাপা লাশ উদ্ধার, নারী গ্রেফতার

ওমর ফারুক খান নাটোর প্রতিনিধি
শনিবার, ১২ আগষ্ট ২০২৩

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের পাঁচ দিন পর পরকীয়া প্রেমিকা হুসনে আরার বাড়ির আঙিনায় শাহীন শাহ নামে এক যুবকের মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার জলন্দা গ্রামের ওই বাড়িতে ১০ ফুট গভীর গর্ত খুঁড়ে লাশটি উত্তোলন করা হয়।

শাহীন নাটোর সদর উপজেলার দস্তানাবাদ গ্রামের মোজাহার আলী শাহের ছেলে। তিনি নাটোর কোর্টে উকিলের মুহুরী হিসাবে কর্মরত ছিলেন। জানা গেছে, তাকে মোবাইলে বাড়িতে ডেকে এনে শ্বাসরোধে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ জলন্দা গ্রামের কুয়েত প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী হুসনে আরাকে গ্রেফতার করেছে। 

স্থানীয়রা জানান, মামলা সূত্রে আদালতে যাতায়াতে হুসনে আরার ভাই আব্দুল মান্নানের সঙ্গে শাহীনের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে মান্নানের বাড়িতে যাতায়াতের একপর্যায়ে হুসনে আরার সঙ্গে শাহীনের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 
Advertisement

নিহত শাহীনের ভাই ফিরোজ শাহ জানান, সোমবার থেকে শাহীন নিখোঁজ ছিলেন। মঙ্গলবার তারা নাটোর সদর থানায় জিডি এবং নাটোর র‌্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার সর্বশেষ অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব ও পুলিশের যৌথ টিম জলন্দা গ্রামে অভিযান চালায়। এ সময় হুসনে আরাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে তার তথ্যের ভিত্তিতে বাড়ির উঠোনে টিউবওয়েলের গোড়ায় গর্ত খুঁড়ে শাহীনের মুখ, হাত ও পা বাঁধা এবং গলায় দড়ি লাগানো লাশ উত্তোলন করে পুলিশ। 

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, পরকীয়া প্রেমের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলেই জানা যাচ্ছে। এ ঘটনায় হুসনে আরাকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন