নাটোরে প্রশাসন কে ব্যাবহার করে অবৈধ পুকুর খননের মহোৎসব চলছে, প্রতিবাদে দলীয় প্রভাব

ওমর ফারুক খান নাটোর প্রতিনিধি
বুধবার, ০৫ এপ্রিল ২০২৩

নাটোরের লালপুর বড়াইগ্রাম গুরদাশ পুর বাগাতিপাড়া সিংড়া নলডাাঙা উপজেলায় মহামান্য উচ্চ আদালতের রায়কে অমান্য করে তিন ফসলী কৃষি জমিতে পুকুর খননের মহোৎসব চললেও নির্বিকার প্রশাসন।

মাসোহারা আর প্রভাবশালীদের সাথে যোগ সাজশে ফসলী জমি ধ্বংসেও টনক নড়ছে না তাদের। সরকারী প্রকল্প আর ইট ভাটায় মাটি যোগানোর অজুহাতে এসব পুকুর খনন করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে এসব মাটি। সুশীল সমাজের দাবী,যেখানে আদালতের রায় বাস্তবায়ন করা প্রশাসনের কাজ। কিন্তু সেখানে এমন নিরবতা আইন লংঘনের সামিল। এছাড়া বিলে পুকুর খনন করায় কর্মহীন হয়ে পড়েছে অনেক জেলে পরিবারও। এদিকে অনেকটাই অসহায়ত্বের সুর কৃষি কর্মকর্তাদের, এমন কান্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারাও। 
 
মাত্র কিছুদিন পরেই যে ফসল ঘরে ওঠার কথা ছিল তা বিনষ্ট করে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে নাটোরের ফসলি জমিতে এমনিভাবেই এস্কেভেটর দিয়ে চলছে পুকুর খনন । বিভিন্ন দপ্তরে অভিযোগ করে কোনভাবেই বন্ধ হচ্ছে না পুকুর খনন। তিন ফসলি জমি, বাগান কোন কিছুই বাদ যাচ্ছে না পুকুর খনন থেকে। ইট ভাটায় মাটি সরবরাহের অযুহাতে ফসলি জমি সাবাড় করে কাটা হচ্ছে পুকুর। এছা
Advertisement
524;া প্রশাসনের কাজে মাটি সরবরাহের কথা বলেই চলছে এমন কৃষি জমি নষ্ট-যজ্ঞ। আর লিখিত ভাবে না হলেও পরোক্ষভাবে এর অনুমতিও দিচ্ছে প্রশাসন। এতে করে শুধু কৃষি জমিই কমছে না বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অনাবাদি হয়ে পড়ছে অনেক উর্বর জমি। এসব ব্যাপারে বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার।

এদিকে নানা কারণে এসব কর্মকান্ড বন্ধ না হওয়ায় কেউই আর প্রতিবাদ করতে সাহস পায়না। প্রশাসন লোক দেখানোর জন্য দুএকটা অভিযানে অর্থদন্ড করলেও বন্ধ হয়না পুকুর কাটার কাজ। এতে করে কৃষি জমি নষ্ট হওয়ার পাশাপাশি ট্রলির চাকায় নষ্ট হচ্ছে পাকা সড়ক, ধুলাবালিতে শ্বাসজনিত রোগের প্রকোপ বাড়ছে। এছাড়া বৃষ্টি হলে ট্রলি থেকে পড়া মাটিতে যোগাযোগের অযোগ্য হয়ে পড়ে সড়কগুলোতে ঘটছে দূর্ঘটনা। গত ২ মাসে মাটি বহনকারী ট্রলির চাকায় পিষ্ট হয়ে অকালে মৃত্যুবরণ করেছে ছাত্র সহ ৪ জন।এছাড়া যে বিলে এক সময় মাছ ধরে জীবিকা নির্বাহ করতো জেলেরা সেখানে পুকুর কাটায় কর্মহীন হয়ে অন্যের কাছে হাত পাততে হচ্ছে অসহায় জেলেরা।এতো কিছুর পরও প্রশাসনের নিরবতাকে আদালত অবমাননার সামিল বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা সাধারন মানুষের প্রতিবাদে দলীয় প্রভাবের আতংকের সৃষ্টি হচ্ছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন