নাটোরের সিংড়ায় ২১০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব

নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকা থেকে ২১০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার ব্যক্তি তার পরিহিত জিন্স প্যান্টের পকেটে বহন করছিল এই মাদক।
গ্রেফতার ব্যক্তির নাম কামাল উদ্দিন ওরফে কামাল পাশা (৪০)। রাজশাহীর কাশিয়াডাঙ্গা উপজেলার নবগঙ্গা এলাকার বদিউজ্জামানের ছেলে। নাটোর র্যাব অফিসের কোম্পানি অধি;নায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত রাত ১১টার দিকে সিংড়ার নিংগইন এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট বসানো হয়। সে সময় রাজশাহী থেকে বগুড়াগামী মোটরসাইকেল আরোহী ওই আসামির জিন্সপ্যান্টের দুই পকেট থেকে হেরোইন জব্দ করা হয়।
গ্রেফতার কামাল পাশা একজন পেশাদার মাদক ব্যবসায়ী দাবি করে তিনি জানান, এই ঘটনায় সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Comments
No comments
Add a comment: