নাটোরের সিংড়ার শুটকি মাছ যাচ্ছে ভারতে

মোঃ রেজাউল করিম, নাটোর জেলা প্রতিনিধি।
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

নাটোরের সিংড়ার চলনবিল অঞ্চলের দেশী মাছের শুটকি দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রপ্তানী হচ্ছে। এ অঞ্চলের দেশী মাছের শুটকির স্বাদ, ঘ্রাণ ও গুনগতমান ভালো থাকায় দেশের বিভিন্ন জেলাসহ ভারতেও রয়েছে এর ব্যাপক চাহিদা।

মৎস্য- ভান্ডার নামে খ্যাত চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার নাটোর – বগুড়া মহাসড়কের নিংইন এলাকার কোল ঘেষেগড়ে উঠেছে উপজেলার বৃহত্তম শুটকিপল্লি। এখানে রয়েছে ৫ টি শুটকির চাতাল। এ ছাড়া উপজেলার জোলার বাতা, বড়িয়াসহ এরকম ৭ টি স্থানেগড়ে উঠেছে শুটকিপল্লি। যেখানে কাজ করছেন শতশত নারী পুরুষ। শুটকি পল্লির এসব চাতাল থেকে প্রতি মৌসুমে ২ শত ৩২ মেট্রিকটন দেশী প্রজাতি মাছের শুটকি উৎপাদন করা হয়, যা দেশের চাহিদা মিটিয়ে শুটকির পাইকারী বাজার সৈয়দপুর থেকে প্রক্রিয়াজাত হয়ে এখন যাচ্ছে ভারতে।

নিংইন ও জোলার বাতা শুটকি পল্লিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, টেংরা, পুটি, বোযাল, শোলসহ দেশী প্রজাতি মাছের শুটকি বাঁশের তৈরী বানারচাতালে শুকানো কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এসকল শ্রমিকদের মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই বেশি। শ্রমিকরা জানায়, সকাল থেকে সন্ধা পর্যন্ত একজন নারী শ্রমিকের পারিশ্রমিক দেওয়া হয় ১৮০ থেকে ২০০ টাকা আর পুরুষ শ্রমিকদের দেওয়াহয় ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা। শুটকি উৎপাদনকারী শাহ-আলম বলেন, মাছের আড়&#
Advertisement
2510; থেকে বিভিন্ন দামে মাছ কিনে আমরা এ চাতালে আনি। এর পর মাছ কেটে পরিস্কার করে রোদে শুকাই। শুকানো পর শুটকির মোকাম সৈয়দপুর নিয়ে যাই।পরে সেখান থেকে প্রক্রিয়াজাত করে ভারতে রপ্তানী করা হয়। এছাড়া বিভিন্ন জেলা থেকে পাইকাররা এখানে এসে শুটকি কিনেন। নিংইন শুটকি চাতালের মালিক দৌলত ও জয়নাল আবেদীন জানান, ৩ কেজি পুঁটি মাছে ১ কেজি, ৪ কেজি চিংড়ি মাছে ১ কেজি, ৩ কেজি শোলমাছে ১ কেজি, ৪ কেজি মোলামাছে ১ কেজি এবং সাড়ে ৩ কেজি গুচি মাছে ১ কেজি করে শুটকি পাওয়া যায়। এরমধ্যে পুঁটিমাছের শুটকির চাহিদা সবচেয়ে বেশি।

উৎপাদন খরচ কম হলেও দাম বেশিপাওয়া যায়। তারা আরও জানান, মাছের আড়তে গতবারের চেয়ে কাচামাছ পাওয়া যাচ্ছে কম। নাটোর   সিংড়া উপজেলা মৎস্য অফিসার মোঃ শাহাদত হোসেন বলেন, শুটকি মাছ এখন রপ্তানিকারক একটি পণ্য। সঠিক উপায়ে উৎপাদন ও সংরক্ষণ করা গেলে সারা বছরই শুটকি মাছ বাজার জাত করা সম্ভব। চলনবিলের মিঠা পানি মাছ থেকে উৎপাদিত এখানকার শুটকির গুনগতমান ভালো এবং স্বাস্থ্য সম্মত। যারা শুটকি উৎপাদন করছেন আমরা তাদেরকে প্রতিনিয়ত মনিটরিং করছি। এ বছর চলনবিলে বর্ষার পানি বিঘ্ন হওয়ার কারনে মাছের উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে। যার কারনে লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম উৎপাদন হতে পারে। তবে যেহেতু শুটকির বড়-বাজার, সৈয়দপুর থেকে ভারতে এখানকার শুটকির চাহিদা রয়েছে সে ক্ষেত্রে শুটকির উৎপাদন কম হলেও উৎপাদনকারীরা লাভবান হবেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন