নাটোরের লালপুরে যুব মৈত্রীর নতুন কমিটি গঠন

নাটোরের লালপুরে লালপুরে যুব মৈত্রীর নতুন কমিটি গঠন আরিফুল ইসলামকে সভাপতি ও আব্দুল আওয়াল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যুব মৈত্রীর থানা কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর )বিকালে উপজেলা গোপালপুর ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে লালপুর থানা যুব মৈত্রী সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্479; রাখেন নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইব্রাহিম খলিল। তিনি বলেন, শাসন-শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে যুবদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেকোনো অপশক্তি ঐক্যবদ্ধ শক্তির কাছে মাথা নোয়াতে বাধ্য। দেশ ও জাতিকে সমৃদ্ধ করতে যুবকদের ঐক্যবদ্ধতার বিকল্প নেই।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর থানা ওয়ার্কার্স পার্টির সভাপতি বাবু সুকুমার সরকার, সাধারণ সম্পাদক মাষ্টার মতিউর রহমান প্রমূখ।

Comments
No comments
Add a comment: