নাটোরের লালপুরে আওয়ামীলীগ নেতার ৫ শতাধিক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

নাটোরের লালপুরে শত্রুতা করে আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান লাবলুর বাগানে পাঁচ শতাধিক উন্নত জাতের বিভিন্ন প্রজাতির গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২১ নভেম্বর ) রাতে উপজেলার বিজয়পুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাগানের মালিক কামরুজ্জামান লাবলু জানান, আমি একজন বাগান চাষি বিভিন্ন ফলমূলের বাগান করায় আমার পেশা আমার বাগানে প্রায় ২ হাজার গৌরমতি ও কাটিমন আম গাছ আছে তার মধ্যে সোমবার দিবাগত রাতে কে বা কাহারা বিজয়পুর পশ্চিমপাড়া মাঠের বাগানের পাঁচ শতাধিক উন্নতজাতের গৌরমতি ও কাটিমন আম সহ ড্রাগন, বেদানা, নারিকেল, পেপে, মেওয়া ফলের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান,লাবলুর বাগানটির পরদর্শন করলাম এ বাগানটিতে গতবারও আম ছিল গতকাল রাতে বেশ কিছু দুর্বৃত্তকারীরা প্রায় সাড়ে চার শতাধিকের উপর গাছ কেটে নষ্ট করেছে। এটা একটি বিশাল ক্ষতি সরকারের পক্ষ থেকে যদি কোন প্রকার সাহায্য করার সুযোগ থাকে তাহলে অবশ্যই আমার ব্যবস্থা করব। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে লালপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

Comments
No comments
Add a comment: