নাটোরের বড়াই গ্রামে যুবককে আটকে রেখে ২ লাখ টাকা মুক্তি পন দাবী।

মোঃ রেজাউল করিম, নাটোর জেলা প্রতিনিধি
রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২


নাটোরের বড়াইগ্রামে আলমগীর হোসেন (২৯) নামে এক যুবককে আটকে ২ লাখ টাকা মুক্তিপন দাবী করে একটি অসাধু চক্র। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করে ডিবি পুলিশ। উপজেলার আহম্মেদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আটককৃতদেরসহ ৬ জনের নামে আলমগীরের বন্ধু শহিদ রানা (২৬) বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। আলমগীর জেলার সদর থানার বারুহাট গ্রামের আব্দুল মজিদের ছেলে। পেশায় ইন্সুরেন্স কর্মী।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আহম্মেদপুর বালিয়া এলাকার আব্দুল কুদ্দুছেরে ছেলে নাফিউল ইসলাম (৩৩), মুক্তার হোসেনের ছেলে জুয়েল রানা (৩০), আবুল কালামের ছেলে আমিনুল ইসলাম (২০), আলিফ শেখের স্ত্রী সোহাগী বেগম ও নলডাঙ্গা থানার মাধনগর গ্রামের মারুফ হোসেনের স্ত্রী প্রিয়াংকা খাতুন (১৯)।

নাটোর ডিবি পুলিশের ওসি আবু সাদাত জানান, শনিবার বিকেলে আহম্মেদপুর এলাকা থেকে প্রিয়াংকা খাতুন (১৯) নামে একজন আলমগীরকে মোবাইল ফোনে ইন্সুরেন্স করার কথা বলে আহম্মেদপুর বাজারে ডেকে নিয়ে একটি বাড়িতে আটকে রাখে। পরেতারা আলম&

Advertisement
#2455;ীরের মোবাইল থেকে বন্ধু শহিদ রানার মোবাইলে ফোন করে ২ লাখ টাকা মুক্তিপন দাবী করেন। বন্ধুর জীবন বাঁচাতে চক্রের দেওয়া বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠান শহিদ রানা। পরে এই ঘটনা নাটোর ডিবি পুলিশকে জানালে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শংশ্লিষ্ট বিকাশের দোকান সনাক্ত করেন। আহম্মেদপুর বাজারে ওই বিকাশের দোকানে অভিযান করেন। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল নিয়ে আসামী নাফিউল ও জুয়েল রানা পালাতে গেলে তাদেরকে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নওপাড়া গ্রামের আলিফ শেখের বাড়ি থেকে আটক আলমগীরকে উদ্ধার করা হয়। একই সাথে আসামী আমিনুল ইসলাম, সোহাগী বেগম ও প্রিয়াংকা খাতুনকে গ্রেফতার করা হয়। এসময় কৌশলে বাড়ি মালিক আসামী আলিফ শেখ পালিয়ে যায়। পরে অসুস্থ্য অবস্থায় উদ্ধার আলমগীরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানান এ ঘটনায় বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামীদেরকে আজ রবিবার নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন