নাটোরের বড়াইগ্রামে নিহত ১,আহত ১৫,আটক ৯

নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিল্লাল মন্ডল (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার নগর ইউনিয়নের মশি ন্দা মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। বিল্লাল ওই গ্রামের পশ্চিমপাড়ার মৃত মোজাহার আলী মন্ডলের ছেলে। এ ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে।
স্থানীয়রা জানায়, ভোরে নামাজ শেষে বিল্লাল মন্ডল তার ছেলে আনিসুর, প্রতিবেশী মিঠু ও আরশেদের সাথে চা খেতে নিকটস্থ চায়ের দোকানের দিকে যাচ্ছিলো। এ সময় দোকানের কাছাকাছি মধ্যপাড়া মোড়ে এলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ১০/১২জন দুই দিক থেকে লাঠি, হাতুড়ি, হাঁসুয়া ও 2476;ল্লম নিয়ে তাদের উপর আকস্মিক হামলা চালায় । এতে সাথে থাকা অন্যরা পালিয়ে গেলে প্রতিপক্ষরা বিল্লালকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে । পরে খবর পেয়ে আশেপাশের লোকজন সহ পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
তার মৃত্যর সংবাদ এলাকায় পৌছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে ১৫ আহত হয়। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, হত্যাকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই বিষয় মামলার প্রস্তুতি চলছে। সংঘর্ষের ঘটনায় একই গ্রামের মোহাম্মদ মাস্টার, খালেক, নিপন, মনজুর, নাফিজ নজরুল সহ ৯ জনকে আটক করা হয়েছে।

Comments
No comments
Add a comment: