নাটোরের বড়াইগ্রামের হারোয়া এলাকায় অর্ধলক্ষ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ

ভুক্তভোগী একই এলাকার মৃত আব্দুস সাত্তার চৌধুরীর ছেলে মামুন চৌধুরী জানান, হারোয়া মৌজাধীন ১২১ খতিয়ানভুক্ত ১০১৪ দাগে ১.৭১ একর, ১০৭১ দাগে ১.০৮ একর, ১০৭২ দাগে ১.১৪ একর, ১০৭৩ দাগে ১.৭৩ একর সর্বমোট ৫.৬৬ একর জমি আমরা ৩ ভাই ও দুই বোন পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে এ যাবত ভোগ দখল করে আসছি।
কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে গত ৩০ অক্টোবর দিবাগত রাতের কোন এক সময় একই এলাকার মৃত ডেনিয়েল কোড়াইয়ার ছেলে মার্সেল কোড়াইয়া, যাকব কোড়াইয়ার ছেলে দিলিপ কোড়াইয়া, দিলিপ কোড়াইয়ার ছেলে সুবিড় কোড়াইয়া, মৃত আগষ্টিন কোড়াইয়ার ছেলে লিন্টু কোড়াইয়াসহ তাদের সহযোগিরা বিভিন্ন প্রজাতির ১০/১২ টি গাছ কেটে ফেলে। যার আনুমানিক মূল্য অর্ধ লক্ষ টাকা। তিনি আরো জানান, লোক মারফত খবর পেয়ে ৩১ অক্টোবর সকালে ঘটনাস্থলে গেলে, তারা আমাদের উপর আক্রমণ করলে আমরা বড়াইগ্রাম থানায় অভিযোগ করেছি। উল্লেখ্য যে, বিবাদীগন ৮০/২০০০ অঃ প্রঃ মূলে বড়াইগ্রাম সহকারী জজ আদালতে মামলা করে, পরে আমরা ৭৭/২০১১ মূলে আপিল করলে নাটোর জেলা জজ আদালত বিবাদীদের করা ৮০/২০০০ অঃপ্রঃ মামলা রায় ও ডিক্রীর সমস্ত কার্যক্রম স্থগিত করেন। এখনো মামলাটি জেলা অতিরিক্ত দায়রা জজ এর ১নং আদালতে বিচারাধীন আছে।
এ বিষয়ে বিবাদীগনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি এবং মুঠো ফোন বন্ধ পাওয়া যায়। গাছ কাটার বিষয়ে সত্যতা স্বীকার করে বড়াইগ্রাম থানাধীন বনপাড়া তদন্ত কেন্দ্রের তদন্ত অফিসার এস আই বারেক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার বিষয়টি সত্যতা পাওয়া গেছে, বিবাদীগনের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments
No comments
Add a comment: