নাগরিক সেবা নিয়ে প্রশ্ন, অবকাঠামোগত উন্নয়নের দাবি জোরালো।

সফিকুল ইসলাম রানা:
শনিবার, ৩১ মে ২০২৫

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার প্রধান প্রশাসনিক ভবনটির এমন করুণ চিত্র একদিকে যেমন নাগরিক সেবা ব্যাহত করছে, অন্যদিকে এটি পরিকল্পনাহীন নগর ব্যবস্থাপনার নগ্ন প্রকাশ ঘটাচ্ছে।বৃহস্পতিবার (২৯ মে) সকাল পৌর ভবনের সামনের অংশে দেখা যায়, বৃষ্টির পানিতে প্রবেশপথ থেকে শুরু করে অফিস কক্ষ পর্যন্ত পুরো নিচতলা পানিতে তলিয়ে আছে।

সাধারণ নাগরিক থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীদের পর্যন্ত ভিজে প্যান্টে অফিস করতে হচ্ছে।অভিযোগ উঠেছে, বর্ষা মৌসুম এলেই এই জলাবদ্ধতা চরম আকার ধারণ করে। এতে জন্ম নিচ্ছে স্বাস্থ্যঝুঁকি, অফিসের নথিপত্র সংরক্ষণে সমস্যা এবং নাগরিক সেবায় স্থবিরতা।জানা যায়, ১৯৯৮ সালের ৫ এপ্রিল প্রতিষ্ঠিত ছেংগারচর পৌরসভাটি প্রথমে (গ) শ্রেণির পৌরসভা ছিল। পরবর্তীতে ২০১১ সালের ৭ আগস্ট (খ) শ্রেণি এবং ২০১৭ সালের ১১ জানুয়ারি (ক) শ্রেণিতে উন্নীত হয়। বর্তমানে পৌরসভার আয়তন ৩৫.৩৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৭৪,৫৬৫ জন। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অবকাঠামোগত উন্নয়নে যেমন নেই সুপরিকল্পনা, তেমনি আধুনিক নগর ব্যবস্থাপনার ছোঁয়াও লাগে না বাস্তবে।পৌরসভা সূত্রে জানা যায়, ভবনটি অনেক আগেই নির্মিত হলে&#
Advertisement
2451; আশপাশের রাস্তা একাধিকবার উন্নয়ন ও সংস্কারের মাধ্যমে উঁচু করা হয়েছে। কিন্তু পৌর ভবনের উচ্চতা সেই আগের মতোই রয়ে গেছে। ফলে বৃষ্টির পানি ভবনের চত্বর থেকে বের হতে না পেরে জমে যায়।স্থানীয় বাসিন্দা মো. সফিকুল ইসলাম বলেন, এই ভবনের এমন দশা হলে বুঝে নিতে হবে পুরো পৌরসভার অবস্থা কেমন।

প্রতি বছর একই দৃশ্য দেখতে হচ্ছে।অপর এক বাসিন্দা ও দোকানদার মো. মামুন মিয়া বলেন, সেবা নিতে এসে পানি ভেঙে পৌর ভবনে ঢুকতে হয়। এটা কোনো আধুনিক পৌরসভার চিত্র হতে পারে না।প্রশাসনের দৃষ্টিগোচরে এনে মো. বিল্লাল হোসেন বলেন, এটি আর শুধু একটি স্থাপনার সমস্যা নয়, এটি জনস্বার্থের প্রশ্ন। পৌর নাগরিকদের জন্য স্বাস্থ্যকর, নিরাপদ ও সচল সেবাকেন্দ্র নিশ্চিত করতে দ্রুত ভিত্তিমূলক অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থার বাস্তবায়ন এখন সময়ের দাবি।ছেংগারচর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুসুম মনি বলেন, ভবনটির নিচু অবস্থান এবং অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে প্রতি বছর এমন পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা ইতিমধ্যেই সমস্যা নিরসনে পদক্ষেপ নিচ্ছি। ভবনের উচ্চতা বৃদ্ধিসহ নতুন ড্রেনেজ প্রকল্প গ্রহণের প্রস্তুতি চলছে। আগামী বাজেটে বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব দেওয়া হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন