নাইজেরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫


১৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো আর্জেন্টিনা। বৃহস্পতিবার চিলির সান্তিয়াগোতে এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে নাইজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে শেষ আট নিশ্চিত করেছে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি।

মাত্র দুই বছর আগেই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোয় নাইজেরিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। এবার সেই হারের মধুর প্রতিশোধ নিলো লিওনেল মেসির উত্তরসূরিরা।

আর্জেন্টিনার পক্ষে জোড়া গোল করেন মাহের কারিজো। একটি করে গোল করেছেন আলেজো সারকো ও মাতেও সিলভেত্তি।

ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা আক্রমণের ঝড় তোলে। কিক-অফের মাত্র ১ মিনিট ৬ সেকেন্ডের মাথায় বায়ার লেভারকুসেনের তরুণ তারকা আলেজো সারকো গোল করে দলকে লিড এনে দেন। এটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার ইতিহাসে দ্রুততম গোল।

Advertisement

২৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন কারিজো। বিরতির পর ৫৩ মিনিটে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করে স্কোরলাইন ৩-০ করেন তিনি। ম্যাচের ৬৬ মিনিটে ডান প্রান্ত থেকে একক প্রচেষ্টায় গোল করে স্কোর ৪-০ করেন ইন্টার মায়ামির তারকা মাতেও সিলভেত্তি।

এই জয়ে গ্রুপ পর্বে ইতালিকে পেছনে ফেলে শীর্ষে থাকা আর্জেন্টিনা এখন পর্যন্ত টুর্নামেন্টে ৪ ম্যাচে ১২ গোল করেছে এবং হজম করেছে মাত্র ২টি।

২০১১ সালের পর এবারই প্রথমবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠলো আর্জেন্টিনা।

আগামী রবিবার, ১২ অক্টোবর, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো। ম্যাচটি অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন