নলছিটিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় সম্পত্তিতে স্থাপনা নির্মান

ঝালকাঠির নলছিটিতে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় সম্পত্তিতে রাতের আধাঁরে স্থাপনা নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুলকাটি ইউনিয়নের হয়বৎপুর গ্রামে।
সূত্র জানায়, ইউনিয়নের কাপরকাঠি গ্রামের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন ২০২০ সালে হয়বৎপুর মৌজায় ৭৮৪ নং খতিয়ানের এসএ ১১১/১১৪ তথা বিএস ৭০নং দাগে ৩৪ শতাংশ জমি সাবকবলা মূলে ক্রয় করেন । পরবর্র্তীতে একই ইউনিয়নের হয়বৎপুর গ্রামের মোঃ সফিকুল ইসলাম,আবুল কালাম ,আবদুস সালাম ও আবদুস সবুর মিলে অন্য একটি দলিল মূলে উক্ত জমির মালিকানা দাবি করেন। জমির ক্রয়সূত্রে মালিক মোঃ দেলোয়ার হোসেন উক্ত দলিলকে ভুয়া দাবি করে তা বাতিল করার জন্য বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন,যার দেওয়ù4;নী মোকদ্দমা নং ০৪/২২,তারিখঃ ২৪/০৭/২০২২ইং। যা বর্তমানে বিচারাধীন রয়েছে। সুষ্ঠু বিচারের স্বার্থে বিজ্ঞ আদালত বিচারকার্য সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কোন পক্ষকেই বিরোধীয় জমিতে কোন ধরনের স্থাপনা নির্মানসহ সকল কাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু বিবাদী মোঃ সফিকুল ইসলাম গং উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে ২৪ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে বিরোধীয় সম্পত্তিতে তিনটি স্থাপনা নির্মান করেন। এসময় বাদী মোঃ দেলোয়ার হোসেন নলছিটি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে বিবাদীরা সব পালিয়ে যায়। এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুঃ আতাউর রহমান জানান, আদালতের নির্দেশ মেনে চলতে উভয়পক্ষকে বলা হয়েছে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments
No comments
Add a comment: