নরসিংদীতে মানহমাদুল-জান্নাতি’র নেতৃত্বে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যাত্রা

নরসিংদী জেলা প্রতিনিধি: দেশের সবচেয়ে প্রাচীন যুব নেতৃত্বাধীন সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নরসিংদী জেলায় প্রথম কমিটি গঠনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করেছে। মাহমুদুল হাসানকে সভাপতি ও মোছা. জান্নাতি বেগমকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিয়া প্রাপণ চাকমা ব্রতী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন হাসানুল বন্যা তাকী ও হোসেন মাহমুদ। এছাড়াও সহ সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. জুনায়েদ ও আকাশ খান। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন প্রবাল তালুকদার ও সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুজাহিদ তাকি। অফিসিয়াল অ্যাফেয়ার্স সেক্রেটারি পলাশ মিয়া, ফাইনান্সিয়াল অ্যাফেয়ার্স সেক্রেটারি মো. রাকিব হাসান, প্রজেক্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি জান্নাত জাহান জুই, সহকারী প্রজেক্ট সেক্রেটারি পিয়াল সাহা, পাবলিসিটি ও ব্র্যান্ডিং অ্যাফেয়ার্স সেক্রেটারি দীপ্তি সূত্রধর, সহকারী পাবলিসিটি ও ব্র্যান্ডিং অ্যাফেয়ার্স সেক্রেটারি জাফরিন হোসেন অর্পা, ক্রিয়েটিভ এন্ড আইসিটি সেক্রেটারি সজল চন্দ্র সূত্রধর, সহকারী ক্রিয়েটিভ এন্ড আইসিটি সেক্রেটারি সানজিদা ইয়াসমিন, এইচ আর অ্যাফেয়ার্স সেক্রেটারি মো. ওমর ফারুক আবির, সহকারী এইচ আর অ্যাফেয়ার্স সেক্রেটারি শতাব্দী ভৌমিক, প্ল্যানিং এন্ড ভেবেলপমেন্ট সেক্রেটারি শফিকুল ইসলাম, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি মো. মারুফ আহমেদ, ভেনচার অ্যাফেয়ার্স সেক্রেটারি শাফায়াত হাসান, আইসিটি অ্যাফেয়ার্স সেক্রেটারি মাজহারুল ইসলাম, ইয়ুথ অ্যাফেয়ার্স সেক্রেটারি ফাহিম মোল্লা, পাবলিকেশন অ্যাফেয়ার্স সেক্রেটারি রবিন সাহা, এসডিজিএস অ্যাফেয়ার্স সেক্রেটারি মো. আরিফুল ইসলাম, ওমেন এন্ড চিল্ড্রেন অ্যাফেয়ার্স সেক্রেটারি আঞ্জুমান ইয়াসমিন এন্নি, কালচারাল অ্যাফেয়ার্স সেক্রেটারি ঋত্বিক দেবনাথ, স্যোসাল ওয়েলফেয়ার অ্যাফেয়ার্স সেক্রেটারি রিশিতা সাহা, ব্রাঞ্চ অ্যাফেয়ার্স সেক্রেটারি তুহিন মিয়া, এন্ট্রাপ্রেনিয়ারশিপ অ্যাফেয়ার্স সেক্রেটারি রুদ্র সাহা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি সাইফুল ইসলাম, এডুকেশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি তাওহিদ আফ্রিদি, এনভায়রনমেন্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি মাহমুদ হাসান, এক্সিকিউটিভ মেম্বার জামিয়া বুরুজ ও শহিদুল ইসলাম সৌরভ।
সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, যুব সংগঠন DYDF আমাদের নরসিংদীতে যুক্ত হওয়ায় যুব সমাজের পাশাপাশি, তরুণ, কিশোর-কিশোরী এবং নারীর ক্ষমতায়নে যুক্ত হবে এক নতুন মাত্রা। আমাদের জেলা এগিয়ে যাবে অন্যান্য ৪৪ টি জেলার মতোই তার সার্বিক কার্যক্রম চালিয়ে এই স্থানের মানুষের উন্নয়নে। সাধারণ সম্পাদক মোছা. জান্নাতি বেগম বলেন, যুবসমাজকে ক্ষমতায়ন করা, তাদের নেতৃত্ব ও পরিচালনার দক্ষতার বিকাশ ঘটানো, দায়িত্বশীল নাগরিক হওয়ার জন্য তাদের অনুপ্রাণিত করা, জাতির গঠনমূলক টেকসই উন্নয়নের জন্য তাদের ইতিবাচক শক্তি ব্যবহার করা, যুবকদের জন্য উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা, কর্মসংস্থান ও যুবাদের উদ্ভাবনী ধারণা বিকাশ এবং দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রচার করার মধ্য দিয়ে কাজ করে যাবো।
সংগঠনটি প্রধানমন্ত্রী থেকে ২০১৪ সালের জাতীয় যুব দিবসে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় থেকে “সেরা যুব সংগঠন”, ২০১৭ সালে কুইন্স ইয়াং লিডার’স পুরষ্কার থেকে সেরা যুব সংগঠন হিসাবে “জাতীয় যুব পুরস্কার -২০১৬” অর্জন করেছে। একটি গণতান্ত্রিক, মানবিক, শিক্ষিত এবং দক্ষ যুব জনগোষ্ঠী টেকসই উন্নয়ন এবং ন্যায়সঙ্গত সমাজ আনতে পরিবর্তন নির্মাতা হিসেবে কাজ করছে সংগঠনটি। “DYDF -SDG” এজেন্ডা ২০৩০ পূরণ করার জন্য এবং যুব ক্ষমতায়নের তার দৃষ্টিভঙ্গি অর্জনের দিকে প্রয়াস করছে।
উল্লেখ্য, ২০০০ সালে বাংলাদেশের নোয়াখালী জেলার বেগমগঞ্জ থেকে তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে দেশে টেকসই আর্থ-সামাজিক উন্নয়ন অর্জনের লক্ষ্যে যাত্রা শুরু করে। DYDF বাংলাদেশের ৪৪ টি জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে যার সদস্য সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে।

Comments
No comments
Add a comment: